ব্যবহার করুন “ইঙ্কস্কেপ”-অ্যাডবি ইলাস্ট্র্যাটরের পরিবর্তে!

Friday, 14 January 2011

“ইঙ্কস্কেপ” হছে ওপেনসোর্স ভিত্তিক একটি গ্রাফিক্স এডিটর। যেটিকে একটি শক্তিশালী ও সুবিধাজনক ড্রয়িং টুল হিসেবে ব্যবহার করা যায়। এ সফটওয়্যারটিকে ইচ্ছা করলেই আপনি অ্যাডবি ইলাস্ট্র্যাটরের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। টেক্সট, মার্কারস্‌, ক্লোনস্‌, আলফা ব্লেনডিং, ট্রান্স্‌ফরমস্‌, প্যাটার্ণস্‌ এবং গ্রুপিংয়ের মতো বিভিন্ন ধরণের অত্যন্ত প্রয়োজনীয় টুলস্‌ এতে এর নিজের মতো করে যুক্ত করা হয়েছে। এ সফটওয়্যারটি ক্রিয়েটিভ কমন মেটাডাটা, নোড এডিটিং, লেয়ার্স, বিটম্যাপ ট্রেসিং এবং সরাসরি এক্সএমএল সম্পাদনার মতো কাজগুলোকেও সমর্থন করে।

উল্লেখ্য, “ইঙ্কস্কেপ” উইন্ডোজ ৯৫/৯৮/মি/২০০০/এক্সপি/ভিস্তা ইত্যাদি অপারেটিং সিস্টেমে কাজ করে।
এ সফটওয়্যারটি ডাউনলোডের ঠিকানাঃ এখান থেকে (সাইজ-৩৭.০১ মেগাবাইট)


(সংগৃহীত)

0 comments:

Post a Comment