“জিআইএমপি” অর্থ জিএনইউ ইমেজ মাল্টিপুলেশন প্রোগাম। “জিআইএমপি” নামের এ সফটওয়্যারটিকে ইচ্ছা করলে অ্যাডবি ফটোশপের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এটি একটি শক্তিশালী এবং সহজে ব্যবহার বান্ধব ফ্রী ছবি এডিটিং সফটওয়্যার। একে একটি সাধারণ পেইন্ট প্রোগাম হিসেবে, একটি বিশেষজ্ঞ মানের ফটো রিটাচিং প্রোগাম হিসেবে, একটি অনলাইন ব্যাচ প্রসেসিং সিস্টেম অথবা একটি ইমেজ ফরম্যাট কনভার্টার হিসেবে ব্যবহার করা যায়। মূলত, এর কার্যকারিতা বহুবিধ।
এর পুরানো ভার্সনে চ্যানেলস্, লেয়ার্স্, মাস্কস্, ফিল্টার এবং ইফেক্টস্, সম্পাদনা করার যোগ্য টেক্সট টুলস্, পার্সপেক্টিভ ক্লোন, উন্নত প্রিন্টিং এবং কালার অপারেশন ব্যবস্থা যুক্ত ছিল। এর নতুন ভার্সনে ৩২-বিট কালারের জন্য জিইজিএল সমন্বিত সমর্থন, ডায়নামিক ব্রাশ এবং আরও নানা ধরণের সুবিধাযুক্ত ফ্রী টুলস্ অন্তর্ভূক্ত করা হয়েছে। এ সফটওয়্যারটি ফটোগ্রাফার এবং ওয়েব ডিজাইনারদের জন্য একটি কার্যকরী সফটওয়্যার হিসেবে প্রমাণিত হতে পারে।
উল্লেখ্য, “জিআইএমপি” উইন্ডোজ এক্সপি,ভিস্তা এবং উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে কাজ করে।
এ সফটওয়্যারটি ডাউনলোডের ঠিকানাঃ এখান থেকে (সাইজ-১৭.৩৯ মেগাবাইট)
(সংগৃহীত)
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment