আমি আজ রাতের আকাশে, তারা গুনতে ভালোবাসি,
আমি আজ অচেনা পথে, একাকি চলতে ভালোবাসি,
আমি আজ বিষণ্ন দিনে, নদীর ধারে, রোদের সাথে খেলা করি,
আমি আজ নিঃসঙ্গ দিনে বিরহের গান শুনি!
এখন আমি প্রতিটি মুহূর্ত শূন্যতায় ডুবে থাকতে চাই,
সবার থেকে নিজেকে আড়াল রাখি,
মনের কোথাও যখন অচেনা দুঃখ এসে ভর করে-
তখন তাদের ডানা মেলা পরীর গল্প শুনাই,
পরী? সে তো রূপকথার খুব চেনা চরিত্র,
আর তাইতো আমি বাস্তবতাকে রূপকথার সাথে মেলাই,
কারণ রূপকথা কখনো বাস্তব হতে পারে না,
বাস্তবতাকে রূপকথা বলে সান্তনা নিতে চাই!
তার সাথে কাটানো আমার প্রতিটি মুহূর্তই যে রূপকথার মতোই ছিল!
যদিও তা এখন দুঃস্বপ্নের প্রতিচ্ছবি।
এখন আমার মাঝে কাজ করে, নতুন করে জেগে উঠার চেষ্টা-
তাকে ভুলে নিজেকে নতুন করে সাজানোর ইচ্ছা!
এবার আমি নিজেকে আমার মতো সাজাবো,
নিজেকে নিজের মতো চলতে দিব,
পারলে, কঠোর হবো, যতটুকু তুমি হয়েছিলে!
যতটুকু পারি, নিজেকে সবার মাঝে তুলে ধরবো,
নিজের সম্মান নিজেই বজায় রাখবো,
অহেতুক আর নিজেকে ছোট হতে দিব না, যতটুকু তুমি আমায় করেছিলে।
হয়তো কঠিন, তবু আমার বিশ্বাসের অমর্যাদা-
আর কাউকে করতে দিব না,
এ আমার নিজের কাছে, নিজের করা এক আত্মপ্রত্যয়ী প্রতিজ্ঞা।।



0 comments:
Post a Comment