আসছে নতুন ইংরেজী বছর। এই নতুন বছরকে ঘিরে সবার কতো উৎসাহ-উদ্দীপনা। ব্লগে ব্লগে ঘুরলেই তার কিছুটা ধারণা পাওয়া যায়। অনেককে দেখলাম, এ বছরের চাওয়া–পাওয়া মেলাতে ব্যস্ত আর অনেকে ব্যস্ত নতুন বছরকে স্বাগত জানানো নিয়ে। আর, কেউ কেউ বসে নতুন বছরের জন্য স্বপ্ন বুনছে। আমি যেহেতু গত বছরের শেষে এ বছরের জন্য কোন লক্ষ্যই ঠিক করে রাখিনি ফলে এ বছরে আমি কি পেলাম, আর কি পেলাম না তার হিসাব মেলানোর চেষ্টা করাটা আমার জন্য বোকামি।
এবং আমি সে বোকামিটা করতেও চাচ্ছি না। আর তাই আমি চাওয়া-পাওয়ার হিসেব না মিলিয়ে বরং আজ সামনের বছরের জন্য চাওয়ার হিসেবটা তৈরি করবো। এই নতুন বছরকে নিয়ে আমি নতুন একটা স্বপ্ন দেখতে চাই। না…না, ভুল বলা হলো, নতুন কিছু স্বপ্ন দেখতে চাই। আশাকে নিয়েই তো মানুষ বেঁচে থাকে। আমিও না হয় আশাকেই সম্বল করি। তবে ছোট্ট একটা সমস্যা আছে। নতুন বছরের জন্য যদি আমি আমার চাওয়ার হিসাব তৈরি করতে যাই, ওহ্ মাই গড, তাহলে তো তা গুণেও শেষ করা যাবে না, আর লেখাতো দূরের কথা। তাই আজ আমি এখানে শুধু আমার সাধারণ, খুব সাধারণ ইচ্ছেগুলোর কথাই বলবো। আর আমার যে স্বপ্নগুলো আকাশ ছুঁতে চায়, সেগুলো না হয় আজ নাই বলি, তানাহলে আমার আকাশ কুসুম ইচ্ছেগুলোর ডানা মেলা দেখে যে কেউ আমাকে পাগলও ভেবে বসতে পারে। না ভাই, আমি সে ঝুঁকি নিচ্ছি না। চলুন, এখন আমার স্বপ্নের হিসেব করি,
স্বপ্ন প্রজেক্ট ১. সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করতে হবে। অন্তত, সকাল ৮টার মাঝে উঠার অভ্যাসটা তো গড়তেই হবে। তানাহলে, ক্লাস কোচিং দুটোই গেছে
।
স্বপ্ন প্রজেক্ট ২. রাতে পিসি দিয়ে ইন্টারনেট ব্রাউজিং যে করেই হোক কমাতে হবে। নিদেনপক্ষে, রাত ২টার পর তো পিসি ধরাই যাবে না। আর বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দিয়ে ব্রাউজিং তো পুরাই নিষিদ্ধ করা উচিৎ।
স্বপ্ন প্রজেক্ট ৩. সামনের বছরই যেহেতু অনার্স শেষ হয়ে যাওয়ার কথা, সেহেতু অবশ্যই ফুল টাইম কোন চাকরির ব্যবস্থা করতে হবে (বসে বসে আর কতো!) ।
স্বপ্ন প্রজেক্ট ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমবিএ ভর্তির চেষ্টা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
স্বপ্ন প্রজেক্ট ৫. বিসিএস দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
স্বপ্ন প্রজেক্ট ৬. ফেসবুকে লাইক কম, কমেন্টস বেশি করার অভ্যাস গড়ে তুলতে হবে
।
স্বপ্ন প্রজেক্ট ৭. মেয়েদের আরো আস্থা অর্জন করার চেষ্টা করতে হবে
(যদিও আমার চরিত্রে কোন কালিমা নেই, তথাপি আরো পরিশুদ্ধতা কাম্য!)। আর যাতে কোন মেয়ে আমাকে মাঝ পথে হোঁচট খাওয়াতে না পারে, সে ব্যাপারে সদা সচেতনতা আবশ্যক
।
স্বপ্ন প্রজেক্ট ৮. ……………………………………………………………………………….. (নাহ্, আর লেখা যাবে না, মানুষ আমার সবকিছু জেনে ফেলছে! চুপি চুপি বলি, নতুন বছর নিজের প্রাইভেসি রক্ষার ব্যাপারে আরো সতর্ক হতে হবে)
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। নতুন বছরের জন্য শুভকামনা রইলো

2 comments:
নতুন বছরের শুভেচ্ছা যদিত্ত একটু দেরি হয়ে গেল....
don't mind.
আশা করি নতুন বছরগুলো সুন্দরভাবে কাটুক.....শুভ কামনা.....
অসংখ্য ধন্যবাদ তুসিন। তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা :) .....
Post a Comment