শিরোনামটা কি দেব তা নিয়ে অনেক ভাবলাম। কিন্তু কিছুতেই ঠিক করতে পারছিলাম না। সবই কেমন জানি কাল্পনিক কাল্পনিক মনে হয়। কাল্পনিক নাম কি করে দেই, আমার অনুভূতিগুলো তো বাস্তব, খুবই বাস্তব। অবশেষে মনে হলো উপরের লেখা শিরোনামটাই ঠিক আছে। কারণ সে তো আমারই। আমার পাশে থাকুক, আর নাই বা থাকুক। আমাকে ভালোবাসুক, আর নাই বা বাসুক। আমি তাকে ভালোবাসি এটাই সবচেয়ে বড় কথা। সে আমার মনের মাঝে চিরস্থায়ী একটা স্থান নিয়ে নিয়েছে।
যেখান থেকে কেউ তাকে কখনোও মুছে ফেলতে পারবে না। সে আমার জীবনে এসেছিল, হয়তো কিছুটা ভালোও বেসেছিল। কিন্তু সে যে এখন আমার জীবনে নেই, এটা তো ধ্রুবতারার মতোই সত্য। আর আমি? হ্যাঁ, আমিও তাকে ভালোবেসেছিলাম, খুবই ভালবাসি এবং সারাটা জীবনই ভালবাসবো। আমার ভালবাসাতে কোন খাঁদ ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। আমি আমার প্রতিটা মূহুর্ত তাকে অনুভব করতাম। ‘করতাম’ কেন বলছি?! কারণ এখন আর আমি তাকে অনুভব করি না (!), আসলে হয়তো অনুভব করতে চাই না। আমি তাকে ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই তার সকল স্মৃতি। কিন্তু চাইলেই কি সব ভোলা যায়? যায় না। আমি জানি, আমি চাইলেও কখনোও তাকে ভুলতে পারবো না। সে মিশে আছে আমার অস্তিত্বে (খুবই সাধারণ কিছু কথা হয়ে গেল। কিন্তু কি করবো, আমি ছেলেটাই যে খুব সাধারণ)।

তার স্বরণে ছোট একটা কবিতা লিখলাম। প্রথমে ভেবেছিলাম এখানে দিব না। কিন্তু পরে মনে হলো, থাক দিয়ে দেই। কারণ এটা তো আমার মনের কথা বলার স্বাধীন ব্লগ।
আমার সে
(কবিতার নামটাও একই দিলাম, কারণ নাম খুঁজে পাচ্ছি না। অবশ্য নাম খুঁজতেও খুব একটা চাচ্ছি না। কারণ ব্যর্থ কবিতার কোন নাম না থাকাই ভালো)

স্নিগ্ধ অনুভূতি দিলাম, ভালবাসার শিশির দিলাম-
মনের সকল খুশি দিলাম, নতুন গানের সুরটা দিলাম-
আমার মনের আশা দিলাম, চোখের গভীর ভাষা দিলাম-
সকল হাসি, সকল খুশি, গভীর সুখের অনুভূতি,
সকল কিছু তুলে দিলাম, ভালবাসার নৌকা দিয়ে-
তোমার কাছে, তোমার পানে, পৌঁছে যাবে তোমার কাছে,
-এই আশাতেই আছি আমি।
থাকবো দূরে, তোমার থেকে-
বাসবো ভালো, আড়াল থেকে!
হয় যদি তাই তোমার ভাষা, পূরণ হোক তোমার আশা।
ভালো থাকো, সুখে থাকো, এই দোয়াই করি আমি,
ভালোবাসার সুখের ভুবন গড়ে তোল তোমার তুমি, নিজের মতো করে।

2 comments:
আপনার প্রথম প্যারাটা আমি যত বার পড়ি ততোবার আমার নিজের অনুভূতির কথা মনে পরে যায়।
ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য :)
Post a Comment