আমার প্রত্যাবর্তন

Wednesday, 22 December 2010


অনেকদিন হলো কোন ধরণের ব্লগিং করা হয় না। আজ আমি স্বাধীন মত প্রকাশের এই ক্ষেত্র থেকে অনেকটাই দূরে সরে গিয়েছি। অবশ্য এটা আমার জন্য নতুন কোন সমস্যা নয়! যেদিন থেকে ব্লগ লেখা শুরু করেছিলাম, সেদিন থেকেই আমি চেয়েছিলাম এখন থেকে নিয়মিত ব্লগিং করবো। কিন্তু যে কোন কারণেই হোক না কেন শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। প্রতিবারই নতুন করে যখন ব্লগিং ক্ষেত্রে ফিরে আসি, আমার প্রথম ইচ্ছেটাই থাকে যে আজ থেকে আমি নিয়মিত হবো। 

তবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক প্রতিবারই আমি লক্ষ্যচ্যুত হয়ে যাই। আসলে ‘নিয়মিত’ বলে যে কোন ব্যাপার আছে, এ ব্যাপারটাই যেন আমার সাথে খুব একটা মিলছে না। বুঝতে পারছি এটা আমার জন্য খুব ভাল কোন লক্ষণ নয়। তবে আমি কিন্তু এখনো হাল ছাড়িনি। তার প্রতিফলন ঘটানোর জন্যই আজ আমি আবার ফিরে এসেছি। আসলে, এই যে প্রতিবার এসে আবার হারিয়ে যাই, এর পিছনে প্রধান ভিলেন(!) হিসেবে কাজ করে ‘সময়’ নামক ব্যাপক গুরুত্বপূর্ণ শব্দটি। আজ আমরা সবাই কোন না কোন কারণে ভীষণ ব্যস্ত। যা আমাদের জীবনকে প্রতিনিয়ত যান্ত্রিক করে তুলেছে। কিন্তু তাই বলে জীবনতো আর থেমে থাকবে না, জীবনতো তার আপন গতিতেই চলবে। এরই মাঝে, এই প্রচন্ড ব্যস্ততা থেকেই আমাদের সময় করে নিতে হবে আমাদের প্রয়োজনীয় কর্মগুলো সম্পাদন করার, যে কর্মগুলো আমাদের মনকে শান্ত করে তোলে, মনে এনে দেয় প্রশান্তির শ্যামল ছায়া। আর আমার কাছে ব্লগিং এমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। যা ছাড়া আমার নিজেকে খুব অসহায় মনে হয়, নিজেকে খুব একা একা লাগে। ব্লগিং আমার কাছে আমার মনের কথা বলার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম বলে মনে হয়। আর তাই তো, আজ দীর্ঘ বেশ কিছু সময় পর আমি আবার কম্পিউটার কি-বোর্ডে হাত রেখেছি কিছু লেখার উদ্দেশ্য নিয়ে। আজ থেকে আমি চেষ্টা করবো প্রতিদিন কিছু না কিছু নিয়ে লেখার জন্য। এটা আমার আত্নবিশ্বাস আরো বৃদ্ধি করবে এবং আমার ব্লগিং অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে বলেই আমার ধারণা।

2 comments:

tusin ahmed said...

শুভ স্বাগতম ফাহিম। আশা করি এবার নিয়মিত হবে....

Fahim Ahmed said...

ধন্যবাদ তুসিন তোমার সুন্দর মন্তব্যের জন্য :)।

Post a Comment